আমি হতাশ হই, যখন
ক্যালেন্ডারের পাতায় বুলাই চোখ,
প্রতিটি দিন থেকে মাস এমনকি বছর পার হয় অনেক হতাশা নিয়ে,
আমি হতাশ হই, যখন না পাওয়ার স্মৃতিরা মস্তিষ্কে ঘুরে বেড়ায়,
প্রতিটি কাজের ফল এমনকি শুরু করেতে ব্যর্থতার দায় নিতে হয়।
প্রতিটি দিন থেকে মাস এমনকি বছর পার হয় অনেক হতাশা নিয়ে,
আমি হতাশ হই, যখন না পাওয়ার স্মৃতিরা মস্তিষ্কে ঘুরে বেড়ায়,
প্রতিটি কাজের ফল এমনকি শুরু করেতে ব্যর্থতার দায় নিতে হয়।
আমি তো নই সেই
বাধ্য হয়ে থেমে থাকার অঙ্গীকার
সাগরের উত্তাল ঢেউ এসে ঝাপটায় আমার পায়
স্মরণ করে যায় আবারও কেন থেমে যাওয়া,
শত সম্ভাবনার আলো দেখায় সূর্যের হাসিতে
দুয়ার খুলে যায় বাতাসের তান্ডবে, প্রবলবেগে
আমি চলতে চাই সেই পথে, আজ অথবা আগামীর।
সাগরের উত্তাল ঢেউ এসে ঝাপটায় আমার পায়
স্মরণ করে যায় আবারও কেন থেমে যাওয়া,
শত সম্ভাবনার আলো দেখায় সূর্যের হাসিতে
দুয়ার খুলে যায় বাতাসের তান্ডবে, প্রবলবেগে
আমি চলতে চাই সেই পথে, আজ অথবা আগামীর।
অষ্ট প্রহর নষ্ট
করি, দেয়া
হয় না কৈফিয়ত,
সখানেই করি ডান-বামের কারণপ্রদর্শন,
শেষ বেলায় মুঠো বন্ধ, করি মনে পণ,
হারতে দিবো না আমায় কখনোই, তা যতই হোক ঝড়।
সখানেই করি ডান-বামের কারণপ্রদর্শন,
শেষ বেলায় মুঠো বন্ধ, করি মনে পণ,
হারতে দিবো না আমায় কখনোই, তা যতই হোক ঝড়।