আমার অস্তিত জুড়ে বেড়ে ওঠা একটি লাল গোলাপ বৃক্ষ।
বৃষ্টির ফোঁটা, রোদের ফোঁটায় বাড়ন্ত আমার বক্ষে।
অসীম ভালোবাসার বৃক্ষ আমার প্রতিটি মুহূর্তের
মালী হয়ে সর্বক্ষণ, দেখি তোমায়।
আর ভাবি, কবে ছড়াবে সেই কাঙ্ক্ষিত সৌরভ?
যে সৌরভে ভুলে যাবো সব বেদনা, থাকবে সারাটি জীবন।
কিন্তু এ কি! বৃক্ষের শিকড়, আজ মৃত্যুশয্যায়।
একটি বার কি আসবে? ছুয়ে দেবে কি বৃক্ষটাকে?
একটি প্রান যে ফিরে পাবে।
আজ নেই কোন বৃষ্টি, নেই কোন রোঁদ।
ছড়ায় না কোন সৌরভ।
তবে বৃক্ষ আর আমার মধ্যে নেই কোন পৃথক অস্তিত্ব।
