এইরকম আরও...




পৃথিবীর বড় বড় দাড়ি গোঁফ চুল পাকা
তার ভিতর প্রতিটি গমন পথ বাঁকা,
বয়স ক্রমশ কমে আবার বাড়ে
শীতল থেকে উষ্ণ হয়ে পরে।

ক্ষুদ্র থেকে বৃহৎ প্রাণ,
অতিমাত্রায় বেমানান
হামাগুড়ি দিতো, হোঁচট খেতো,
তবুও স্বীয়-শক্তিতে দাঁড়াতো।

পৃথিবী প্রসব করে দানবীয় অভ্যাস
প্রতিনিয়ত পাওয়া যায় ধ্বংসের আভাস,
পৃথিবী লালন করে আগ্নেয় লাভা
তবুও দেখা যায় আকাশে নীলের আভা।

রুপ বদল হয়ে যায় দৃষ্টিতে
অনেকেই বদ্ধ মাতাল সৃষ্টিতে,
কারো কারো রয়ে যায় অনেক ঋণ
কেউ শোধ করে বাজিয়ে বীণ।

পৃথিবীর ধারণ করে কুৎসিত চেহারা
বেঁচে থাকে আজন্ম বেহায়া, বয়রারা,
মোহের কাছে বন্দি আদম সন্তানরা
ময়লা-এঁটো রেখে যাই এই আমরা।