পারি না (প্যাঁচাল) - প্রবন্ধ

পারি না (প্যাঁচাল)

পারি না বা পারবো না, এই শব্দগুলোর সাথে আমারা খুবই ভালোভাবে জ্ঞাত। আসলে, এইটি একটা অভ্যাসে পরিনত হয়ে পড়েছে। খুব সহজেই নিজেকে দমিয়ে রাখার জন্য আমারা সর্বদাই প্রস্তুত থাকি। হোক সেটা অন্যের অথবা নিজের জন্য।

তবে এইটিও সত্য যে অনেক সময় উক্ত শব্দের প্রয়োজনীয়তা ব্যাপক বৃদ্ধি পায়। এই যেমন ধরুন, আপনার বন্ধু আপনাকে একটি কাজের কথা বলল যা সে আপনার উপর ভরসা করেছিলো। আপনি তাকে বলে দিলেন, আপনি কাজটি পারেন না বা পারবেন না। যদি তাই হয়ে থাকে, তবে তাকে বুঝিয়ে বলুন এখন করাটা সম্ভব হচ্ছে না। পরবর্তী কোন সময় আপনি দেখবেন বা কাজটি করার চেষ্টা করবেন। এই দুইয়ের মধ্যে কিন্তু কিছুটা ভাবের ভিন্নতা রয়েছে, যা আপনার প্রতি তার একধরনের আদুরে ভাব চলে আসবে। :D

যাইহোক, আমার মূল বিষয়ে আসি। আমরা নিজেরাও অনেক সময় কিছু কাজের সম্মুখীন হই যা অনেক জটিল মনে হয়। কেন জটিল মনে হয়একবার নিজেকেই প্রশ্ন করুন। উত্তর মিলবেই। আমি নিজেও একবার নিজেকে এই প্রশ্ন করেছিলাম। আমার উত্তরটা ঠিক এমন ছিলো- পূর্বে এমন কাজের অভিজ্ঞতা নেইআমার মনে হয় আপনারও ঠিক এর কাছাকাছি উত্তর মিলবে। তবে এর সমাধান কি?

সমাধান আপনার নিজের কাছেই আছে। একটু খেয়াল করে দেখুন, আপনি যখন বলবেন, “ওই কাজটি পারবেন নাতখনি আপনার আগ্রহ হারিয়ে যাবে, মিলবে না কোন সমাধান। এই মুহূর্তে একটা মজার ব্যাপার মাথায় ঘুরছে সেটা হলো, আমি যখন ছোট হাটাও শিখিনি তখন আমার আম্মুজান আমাকে ধরে ধরে হাটা শিখিয়েছেন। এখন আমি দিব্যি ভালোভাবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নাম লিখাতে পারবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়াটা খুব বেশী দামি কিছু না। আমি যে কাজটি করতে পারবো সেটাই মুখ্য বিষয়। কি বলেন আপনারা??? আর যদি মিস্টার কে টপকিয়ে একবার দরি ছুয়ে দেই... সেটাতো ডাল-ভাতের সাথে মাংসের স্বাদ পাওয়ার আনন্দ। তবে হাটা থেকে দৌড় তো শিখতে হবে, তাই নয় কি?

সেই সময় হয়তো আমার আম্মুজান আমাকে ধরে ধরে হাটা শিখিয়েছেন, কিন্তু এখন নিজেকেই ধরে ধরে হাটা শিখতে হবে (এই হাটা সেই হাটা না) আমার মনে হয় আপনিও আমার সাথে একমত হবেন যে, “পারি নানা  বলে চেষ্টা করে দেখিবলাটা যেমন উত্তম তেমনি চেষ্টাটা করাটাও আবশ্যক। সুতরাং আসুন আমারা নিজেরাই নিজেকে ধরে ধরে হাটা শিখি এবং শিখাই। :D