প্রশ্নপত্র এবং উত্তরপত্র

হুম। কইদিন ধইরাই মাথায় উল্টা-পাল্টা চিন্তা ভাবনা ঘুইরা বেরায়। সিরাম একটা জিনিস মাথায় আইসে, হুদাই মাথায় কেন আইল কইবার পারি না। আমার বন্ধু মহলের কইজনরে জিগাইলাম আমার সম্পর্কে কয়টা খারাপ দিক কইতে। ভালোই রেস্পন্স পাইছি। :D



অদ্ভুত বালকঃ আমার বন্ধু অদ্ভুত বালক ( মাঝে মাঝে অন্য নাম ধইরা ডাকি - আ....ল ) যাইহোক, ওরে যখন প্রশ্ন করলাম হালায় এমন ভাব কইরা জিগাইল দস্ত তোর কি হইছে (পুরা হতাশা আমার মধ্যে) তয় একটু চিন্তা ভাবনা কইরা কইল -  
*চিন্তা করি বেশি, কোন কাজ শুরুর আগে চিন্তাবাবা হইয়া যাই আর ফলে কাম আর শুরু হয় না

খালিদ (খ.ম) : খালিদ সম্পর্কে বলার কিছুই নাই। ভাই কন বন্ধু কন তারে দেখলে আমার ক্লাস ৫ এ বাংলা ২য় র সময়নুবর্তিতা রচনার কথা মনে পইরা যায়। (বুইজা লন কেমন চিস) ওরে যখন অই একই প্রশ্ন করি, হালায় চিন্তা ভাবনা ছাড়াই কইয়া দিলো - তোর সবকিছুই খারাপ- (আমি তো পুরাই তাস্কি), পরে অবশ্য কিছু কইছে- 
১.স্মকিং, 
২.মাঝে মাঝে কারন ছাড়া চেইতা যাই।

দেলু মুন্নাঃ এই আরেখান চিছ। পুরাই অস্থির। মাইনসের তো অনেক মাদকতা থাকে- কিন্তু মাগার দেলুর মতো ২য় কেউ এখনও চখে পরে নাই। ঘুম, ঘুম আর ঘুম। তয় হালায় শান্তি পাগল। ওরে সিরিয়াস কইরা জিগাইলাম। হালায় কয়- দস্ত ভালো কিছু কইতে ক দেখ কতো কিছু কই। আমি কইলাম ভালো লাগব না তুই খারাপ কি দেখসস তাই ক। 
*একটাই কইল আমি নাকি মনের কথা মনে রাখি। মানে কাউরে শেয়ার করি না।:P

তুহিন (তানু): আমি ভালবাইসা তানু কইয়া ডাকি। ভাইরে ট্যালেন্ট দেখছি মাল্টি-ট্যালেন্ট!!!! এই এক পিছ (তানু) হালায় চশমা কি হুদাই পরে। যাউকগা, ওরে কইলাম কিছু ক। চিন্তা কইরা এমন কিছু কইল আমার তো বিশ্বাসই হইতাছিল না, তানু আমারে জোর কইরা বিশ্বাস করাইছে।(লুলাক্স)।
১.সিগারেট।
২. কিছু কিছু মুহূর্তে আমার তাকানোর স্টাইল নাকি কেমন হইয়া যায়। (অবশ্য ব্যাখ্যা করছে, তয় কউন যাইব না)
৩.আমি পলাডা নাকি ঠাণ্ডা।

রুবেলঃ ইনার কথা কইয়া শেষ করবার পারমু না। জব্বর একখান (পলাপাইন মাঝে মাঝে কি জানি কয়??? মনে পরছে-মাল) কঠিন পদার্থ। ইনার উত্তর ছিলঃ 
১. স্মোক, 
২. গান্ডু মুভি দেখি (কলকাতার আর্ট ফিলিম) (১৮+) 
৩. ইভ টিজার ( লল এই বেপারে কোন মামলা খাই নাই কেম্নে কেম্নে???)

সিয়ামঃ আমি ভালোবাইসা কই সিদ্দু, চান্দু মামা, তয় এইডা আরেক্ষান চিছ। সুপার দুপার হিট মাল। ইনারে যখন জিগাইলাম ভাই তো বাজারের লিস্টের মতো কওয়া শুরু করছে।
১. কামের থাইকা চিন্তা করি বেশি।
২. পড়ালেখায় সিরিয়াস না।
৩. ইনফরমেসন না জাইনা অনেক সময় ফাপর ছারি।
৪. অতি ভক্তি চরের লক্ষণ (এইডা কেন কইল বুঝলাম না) তয় মামা ভক্তি কিন্তু উঠাইয়া দিমু বুইজ্ঝো।
৫. স্মকিং।
৬. ফেবুতে অনেক টাইম দেয়া।
৭. এইডা কউন যাইব না... (কউন তো যায় না ...এই পোস্টটা আমার বউ যদি দেখে নিশ্চিত ঝগড়া তাই চেপে গেলাম)

লিমনঃ আমার কোন জনমের ভাইগ্না আমি জানি না। তয় পোলাডা আমারে মামা কইয়া শান্তি পায়। ওরে জিগাইয়া মনে হয় মস্ত বড় ভুল করছি। ভাইগ্না আমার কইতে কইতে ৩-৪ দিন পার করছে। উত্তরঃ 
১. চিন্তা করি বেশি। 
২. মাঝে মাঝে রাইগা যাই। 
৩. মনের কথা কউরে শেয়ার করি না। 
৪. আবার নাকি বেশি রোম্যান্টিক। (লুলাক্স)

আবু ফাহিমঃ অর কথা না কইলেই না। ওরে যে কতো নাম দিলাম আর বদলাইলাম (আকিকা ছাড়া) বর্তমানে "ঘেঁটু" বলেই সবাই সম্বোধন করি। ইনি এক প্রকার চোখ-মুখ বন্ধ কইরা চিন্তার সাগরে ডুব দিয়া গোসল সাইরা চোখ খুইলা আমার দিকে ভালো মতন দেখিতে দেখিতে কইলঃ 
১. ভীতু মানে ভয় নাকি বেশি পাই (তবে আমি হলফ কইরা কইতে পারি আমি ভূত দেইখা যতটুকু ভীত হইতাম এই বেক্তি আমার থাইকা আরও বেশি হইত)। 
২. কিছু কথা নাকি শেয়ার করি না।

সায়েমঃ এই একজন আছে। যারে মাঝে মাঝে মিস (অনুভব) করি। সাথে তার বউটারেও। সিরাম একটা ভাবি পাইছি। কিন্তু, দুইজনেই দেশের বাইরে গেসে। ভাইরে প্রশ্নপত্র পাঠাইছি কিন্তু, উত্তরপত্র এখনও আসে নাই।

ইব্রাহিমঃ প্রেমিক পুরুষ। পোলা তো নয় যেন আগুনেরই গোলা। তারে এখনও প্রশ্ন করিবার সাহস আসে নাই। তয় সাহস আসিবার মাত্রই তাহারে জিগাইব।


হুদাই মজা লইতে মন চাইছিল। তাই লইলাম। তয় কিছু জিনিস কিন্তু পাইছি।