![]() |
| আমিতো চাইনি |
আমি
চাইনি তোমার দিনের প্রথম প্রহর আমায় দাও,
আমিতো চাইনি তোমার রাতের ক্লান্ত নিঃশ্বাস, হোক
আমার জন্য,
শুধু চেয়েছিলাম চাঁদ-সূর্যের মতো তোমার জীবনে আলো ছড়াতে।
আমি চাইনি তোমার চুলের সুবাস ছড়াক আমার আঙ্গিনায়,
আমিতো চাইনি তোমার মুখের সিন্ধ হাঁসি, হোক
আমার জন্য,
শুধু চেয়েছিলাম তোমার দৃষ্টি পরুক আমার ভালোবাসাতে।
আমি চাইনি তোমার সুখের সাথী হতে,
আমিতো চাইনি তোমার চোখের দু'ফোঁটা নোনা
জল আমার জন্যে,
শুধু চেয়েছিলাম তোমার দেয়া কষ্টের অনলে পুড়তে।
আমি চাইনি তোমার আকাশে রং ছড়াতে।
আমিতো চাইনি তোমার অপেক্ষার প্রহর গুনবে আমার জন্যে,
শুধু চেয়ছিলাম রাতের আকাশের চাঁদ হয়ে তোমায় ঘুম পারাতে।
১৮ই ফেব্রুয়ারি, ২০১৩
রাতঃ ১২:৫০

