তুমি স্বপ্ন, আমি সত্য - কবিতা


সব সত্য ফেলে চলেছো আজ তোমার পথের খোঁজে,
যে স্বপ্নে গড়েছিলে আমায়।
সব স্বপ্ন ভেঙ্গে চলেছো আজ তোমার স্বার্থের খোঁজে,
যে সত্যে বেঁধেছিলে আমায়।

আমিতো দেখিনি তোমার চোখে শূন্যতার ছায়া।
আমিতো দেখিনি তোমার মুখে আর্তের মায়া।

যত দূরে পথ দেখি আমি, শূন্যতায় শুন্য আমি।

এখানেই পার্থক্য তুমি স্বপ্ন, আমি সত্য।
এখানেই পার্থক্য তুমি স্বপ্ন, আমি সত্য।

আজ তোমার আঙ্গিনায় অন্যের ছায়া
আজ তোমার আকাশে অন্যের মায়া।

পৃথিবীর সব কষ্ট বুকে জড়িয়ে, জানাই আজ তোমাকে বিদায়।


পরিশিষ্টঃ একজোড়া কপোত-কপোতীর সম্পর্কের গোড়াপত্তন হয় একটি সত্য থেকে (যখন তিন শব্দের একটি বাক্যের জন্ম নেয়) যা কিনা কিছু স্বর্গীয় অনুভূতি স্পর্শ করে দুজনের মনকে গভীরভাবে। গড়ে তুলে শত শত স্বপ্ন। আবার, একইভাবে স্বপ্ন ভাঙ্গনের শুরু হয় সত্য থেকে। (যখন কোন সত্যের জন্য সম্পর্কের চির ধরে) ভালোবাসো আমায়যেমন সত্য, “ভুলে যাও আমায়তেমন সত্য। এই দুই সত্যের মাঝে কিছু স্বপ্ন গড়ে উঠার সাথে সাথে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা বিদ্যমান।