![]() |
| সহযাত্রী |
আছে
দুঃসহ কালো রাত্রি,
জেগে আছি আমি একা যাত্রী,
যেতে চাই দূরে তোমার সহযাত্রী।
তুমি নিয়ে যাও দূর অজানাতে অচেনাতে
আছে অবরুদ্ধ আবেগ, আছে চাঁদহীন আকাশ
তুমি নিয়ে যাও আমায় তোমার সহযাত্রী।
আছে স্মৃতি মাখা দিনগনগুলো,
আছে রং তুলিতে সাজানো স্বপ্ন,
যেতে চাই দূর অজানাতে অচেনাতে
নিয়ে যাও আমায় তোমার সহযাত্রী।

