
শরীরের মতই মনও কারনে অকারনে অসুস্থ হয়ে পরে হরহামেসাই। হয়তো দূষিত
স্মৃতি, ভাবনাবাহিত জীবাণু, চিন্তাযুক্ত
ক্রিমি, বিকলঙ্গ স্মৃতিচিহ্ন, রক্তশূন্য
ফ্যাকাশে অনুভূতি, হতাশাজনিত ভাইরাস, আগন্তক
অন্ধ সময়, কিম্ভূতকিমাকার কীট-পতঙ্গের পদচারনায় ক্রমশ
অসুস্থ এবং দুর্বল করে মনকে। মনকে যত্নআত্তি ও সেবা করার ব্যাপারেও খানিকটা অসচেতন
থাকি। ঔষধের দোকানে এই জাতীয় জীবাণু প্রতিরোধী কোন ক্যাপসুল পাওয়া যায় কি?
হা হা হা, এই ক্যাপসুল
আমার কাছেই রয়েছে নিরাপদে। আমার কম্পিউটারে হার্ড ড্রাইভে "ফ্রেন্ডস" (Friends)
নামক একটি ক্যাপসুল রয়েছে। যার আনুমানিক আয়তন 22.1 GB (ভবিষ্যতে বাড়বে) এবং ধারণ করে আছে প্রায় 8,032 টি
মুহূর্ত। মুহূর্তগুলো ভালোলাগা থেকে শুরু হয়ে স্মৃতিরোমন্থন দিয়ে শেষ হয়। মনকে
সুস্থ করার ক্ষেত্রে খুবি ভালো পথ্য হিসেবে কাজ করে। এই ক্যাপসুল আমার সারা জীবনের
স্থায়ী সম্পদ হিসেবে গচ্ছিত থাকবে। ক্যাপসুলটি তৈরিতে যারা সহয়তা করেছে, তাদের জন্য আমার হৃৎপিণ্ডের গহীন থেকে আদর, সোহাগ
এবং ভালোবাসা রইল। শুভ হোক মিত্রতা দিবস :D
(৪ই আগস্ট, ২০১৩)
