আশীর্বাদ কিংবা দোয়াত

ছোট বোনের (কানিজ ফাতেমা কেয়া) জন্মদিন (১৭ই সেপ্টেম্বর) উপলক্ষে আমার নিজের কিছু লেখা নিয়ে একটা ক্ষুদ্র বই আকারে- আশীর্বাদ স্বরূপ একটি দোয়াত উৎসর্গ করলাম। (মাত্র ১টি কপি)  শুভ জন্মদিন, তুই অনেক বড় হ।

আশীর্বাদ কিংবা দোয়াত

জীবন মানে কি? প্রতিটি মানুষ কখনো না কখনো এই প্রশ্নবোধক বাক্যের সম্মুখীন হয়। তার উত্তরটা তখন অনেক ঝাপসা থাকে কিংবা শুন্য খাতা নিয়ে পৃষ্ঠা নাড়াচাড়া করার মতো অবস্থা হয়ে থাকে। আমি নিজে যখন এই প্রশ্নের মুখোমুখি ছিলাম, তখন কিছু ব্যাপার খুব ভালো ভাবে উপলব্ধি করেছিলাম। আসলে ইহকালের জীবনটা খুব স্বল্প মেয়াদের ৫০, ৬০ কিংবা ৭০ বছরের। খুবই ছোট্ট। কিন্তু এই ছোট্ট সময়ে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। অর্থ-সম্পদ জীবন যাবনের একটি অপরিহার্য অংশ। কিন্তু যতটুকু সম্পদে আমি সচ্ছলভাবে জীবন ধারন করতে পারবো ততটুকুতেই শান্ত হবার অভ্যাস গড়ে তোলা আবশ্যক। আমাকে, আপনাকে এবং তোমাকে যেমন ১০০০ টাকা দিয়ে দিন পার করা যায় তেমনি ১০০ টাকা দিয়েও দিন পার করা অবশ্যই শিখতে হবে। এই দুইটা অবস্থায় নিজেকে সতর্কতার সহিত সামলে নেয়া শিখতে হবে।

ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন। আমার, আপনার, তোমাদের কারও জীবন সচ্ছ নয়। যদি সচ্ছই থাকতো তাহলে সেতা জীবন হতো না। আচ্ছা ধরুন, আপনার জীবনে কোন দুঃখ, কষ্ট, বেরথতা, গ্লানি কিছুই নেই। সুখ, শান্তির মদ্ধেই চলছে আপনার জীবন। একটু খেয়াল করে দেখেন আপনার শান্তির মাঝে বসবাস করতে করতে নিজেকে হারিয়ে ফেলেছেন। একটা সময় মনে হবে শান্তিটাই দুঃখে পরিনত হচ্ছে।
জগতের সকল ব্যাপারের মদ্ধে দ্বৈততা রয়েছে। জীবনতো সেটাই যেখানে দুঃখের পাশাপাশি সুখ থাকবে। ভালোর পাশে মন্দ থাকবে। কান্নার পাশে হাসি থাকবে। সকল কিছুই সেই মহান সৃষ্টিকর্তার সাজানো নকশায় এগিয়ে যাচ্ছে। সকল কিছুর সমধানও তিনি দিয়ে রেখেছেন।

আমাদের শুধু জানতে হবে, কিভাবে এগোতে হবে সমাধানের ময়দানে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করা শিখতে হবে। ধরজের প্রাচীর অনেক মজবুত করে নির্মাণ করতে হবে, একই সাথে ইচ্ছার বিষয়কে বৃহত্তর করতে হবে। জানার সাগরে ডুব দিতে হবে। সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আরও বিশ্বাস করতে হবে তিনি আমার, আপনার, তোমাদের পাশেই রয়েছেন, নেই কোন ভয়।

(আমার ছোট্ট বোন তুই। তোর জন্য শুধু জন্মদিনের উপলক্ষে নয়, সবসময় আশীর্বাদ থাকে। এতোটুকু বলবো, যখন যেটা করার দরকার সেটাই মন দিয়ে করবি। দোয়া করি, তুই একদিন তোর স্বপ্নের জগতে নেতৃত্ব দিতে সক্ষম হতে পারবি। সৃষ্টিকর্তা এবং মা-বাবা'র প্রতি চির কৃতজ্ঞ, তাদের কল্যাণে তোর মতো বোনের ভাই হতে পেরে)
১৬ই সেপ্টেম্বর, ২০১৩


(মেহেদী হাসান)
১৭ই সেপ্টেম্বর, ২০১৩