কথা, ভাবের
প্রকাশ করে। ভাবগুলো কথার মাঝে ফুটে উঠে। কিছু কথা স্থান পরিবর্তন করে, কিছু কথা হারিয়ে যায়। তবুও আমরা কথা নিয়ে চলি। অনেক অনেক কথা আমরা বলে যাই,
শুনে যাই। বলে, শুনে একসময় ক্লান্ত হয়ে পড়ি।
তারপরও কথা থেকেই যায়। কথা এমন কিছু মায়া, দ্বন্দ্ব এমনকি
সম্পর্ক সৃষ্টি করে আবার ধ্বংসও করে।
এই কথাগুলো আমারা পেটে নিয়ে দৌড়াই,
দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে উঠি, সেই কথা চলে
যায় অন্য কোনো পেটে। সেখানেও তার থেমে থাকা চলে না। অবিরাম দৌড়ের সাথে কথা চলে যায়
আদিম সভ্যতার এক পাতায়। সেই পাতাকে নিয়ে কিছু কিছু বালক লাফিয়ে উঠে, আনন্দ, উল্লাস করে। ঘর থেকে বেড়িয়ে পড়ে। নেচে উঠে,
গেয়ে ওঠে। একপর্যায়ে গল্পের শিরোনামে চলে যায়। গল্প থেকে নাটক অথবা
সিনেমায় স্থান পায়। সেই কথা আবারও ফিরে আসে সকলের মাঝে ইতিহাস হয়ে। তখন কিছুটা
পরিবর্তন নিয়ে আসে। এবং তার মূল্য বৃদ্ধি পায় অথবা নিম্ম পর্যায়ে চলে যায়।
কথাগুলোর ধারণা বিস্তৃত হয়। একসময় তা মানচিত্র অতিক্রম করে চলে যায় সেই পাহাড়ের
চূড়ায়। তবুও তার থেমে থাকা চলে না। অবিরাম পথ চলা। হাওয়ায় হাওয়ায় চলে, নদীতে ভেসে ভেসে চলে যায় ওপারে।
আবারও যখন ফিরে আসে নদীর এই পাড়ে,
তখনও তার পরিবর্তন ঘটে। কমে আবার বাড়ে। শূন্যে ভাসে। চষে বেড়ায়
শিরায় শিরায়। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই, কথা সাথে করে নিয়ে
আসে তুমুল ঝড়, সেই ঝড় তার সর্বোচ্চ শক্তি পরীক্ষা করে। তবুও
তার মৃত্যু ঘটে না, শুধু মাত্র পরিবর্তন ঘটে।
২৯ শে জুন, ২০১৪

