ও কবিতা...





আমি কবিতাকে লেখার জন্য প্রেম করি নি
আমি কবিতাকে পাবার জন্য ভালবেসেছি,
আমি প্রেমকে ভালবাসি নি, বেসেছি তোমায়।
কলম আর ডাইরিতে তোমার নিয়ে এক গুচ্ছ কথা,
যা তোমায় সামান্যই বর্ণিল করে,

অংকের খাতায়-
একটি চোখ আঁকলাম, চোখের পাতায় কিছু মায়া দিলাম,
দিলাম কিছু কালো কুচকুচে চুল, কানে পড়িয়ে দিলাম দুল।
ঠোট আঁকতে মিলাতেই পারিনি কোথায় যেন ছিল তিল?
কপালে একটা টিপ পড়িয়ে দিলাম, দিলাম মাথায় ঘোমটা।

ও কবিতা,
তোমায় এখনো এঁকে যাচ্ছি,
রং-তুলি ফুরিয়ে গেলো।
তাতে কী!
মন তো আছে, তাই না।
এখন মন দিয়ে সাজাবো তোমায়,
তোমার দুহাতে রেশমি চুড়ি পড়িয়ে দিব,
রঙগুলো হবে নীল-লাল-হলুদ-সবুজ-বেগুনী
তোমার পায়ে নূপুর পড়িয়ে দিব,
যতদূর যাবে নিক্বণের ধ্বনি কানে বাজবে।