অনু-স্মৃতি




কবে গিয়েছিলে তোমার ঘরে?
যেদিন যাবে সাথে নিও আমায়, কলে করে।
যে পথে পা বাড়িয়ে গিয়েছো অনেক দূরে,
ভেবো না, আমি তোমার সাথেই আছি অগোচরে।

কবে হারিয়ে যেতে ইচ্ছে হয়েছিল মেঘ হয়ে?
তুমি তো মিলে গেলে শিশির হয়ে, রোদ্দুর পরে।
চোখের রঙিন পর্দা সরিয়ে দেখেছিলে কি আমায়?
আমি তো বসে ছিলাম, তোমার দেয়া ফুল নিয়ে।

মনের জন্য কেঁদেছ কি কখনো?
আমি ভিজিয়ে ছিলাম, অপেক্ষায় তখনো।
এই সবি ফাঁদ ছিল আমার সরল মনের জন্য!
এখন তো তুমি হয়ে গেছো হৃদয়হীন বন্য।