দিবা-রাত্রি

হা হা হা...
একদিন দুইদিন... একরাত দু'রাত কিভাবে যেন দিবা-রাত্রি (২৪ ঘণ্টা) চলে যাচ্ছে। কছুই বুঝে উঠতে পারছি না। প্রতিদিন কিছু না কিছু নতুন ভাবনার জন্ম নেয় নতুন করে চলার চেষ্টা। কতো কাজ করবার বাকি কতো না কিছুই মাথায় ঘুরো ঘুরি করে। কিছুই হয়ে উঠে না। কোন কাজ করতে গেলে অদৃশ্য একটা বাধা আটকে রাখে আমাকে। মানুষ (আমি) আসলেই কি বোকা নাকি অন্য কিছু???

ধরজশক্তি ক্রমশই কমে যাচ্ছে। কোন কিছুর শুরুটা দেখা হয় শেষটা আর দেখা হয় না। মাঝে এসে হাল ছেঁড়ে দেই। এভাবে চললে আমি নিজেই তো একদিন শেষ হয়ে যাব। নিজেকে অনেক বোঝাই মনকে তো আর বশ মানাতে পারি না।

আমি বরাবরই সময়নুবর্তিতা, নিয়মাবর্তিতার বিরোধী ছিলাম। তাই হয়তো অনেক কিছুই হারিয়েছি। আরও হয়তো অনেক কিছুই হারাতে হবে। ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে ভালো লাগে না। তবে করিনি যে তা না। কিছু কাজ ইচ্ছার বিরুদ্ধে করলেও তার কোন ভালো ফল পাইনি।

আস্তে আস্তে নিজের ভালো লাগা কিংবা ভালোবাসার জিনিস গুলোর উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি। কোন কিছুই ভাললাগে না। দিনের শুরুটা হয় চিন্তা ভাবনা দিয়ে শেষটাও এর বেতিক্রম নয়। মাঝের সময়টা অদ্ভুতভাবে মিলিয়ে যাচ্ছে। সময়টা হয়তো আমার সাথে লুকোচুরি খেলা খেলছে।

এই কইটা দিন নিজের উপর বড্ড অত্যাচার চালিয়েছি। খাওয়া-দাওয়া, ঘুম সব কিছুই বিচ্ছিন্ন একটা ঘটনা মাত্র। যাইহোক, নতুন সূর্যের অপেক্ষায়...।।