মন (প্রাপক) ও আমি (প্রেরক)

মন (প্রাপক) ও আমি (প্রেরক)


তুমি কেন এখনও সেই তুচ্ছ বিষয় নিয়ে ভাবো? তোমার তো এই বিষয় নিয়ে ভাব্বার কোথাও না, এমনকি তোমার সাথে এমন কিছু ঘটে নি যে তুমি তা মেনে নিতে পারছো না। বোলো দেখি কি এমন ঘটনা ঘটেছিলো যা মেনে নেয়া দুষ্কর...
জানি এমন কিছুই না। একটু খেয়াল করো, তোমার আশে-পাশে অনেক অনেক স্পর্শকাতর ঘটনা ঘটে যাচ্ছে যা মেনে নেয়া স্বাভাবিকভাবেই অসম্ভব হবার কথা। কিন্তু তুমি তা কিভাবে মেনে নিচ্ছ তা আমার মোটেও বোধগম্য নয়। জীবনটাকে সময়ের সাথে মানিয়ে চলা শিখো। মনে রেখো- এই দুনিয়ায় কেউ তোমার আপন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে আপন না করতে পারবেঅতীতের যে সময়টুকু তোমার বিপরীতে ছিলো তার জন্য কেন বর্তমান সময়টাকে দূরে সরিয়ে রাখবে? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি সময়ের অবস্থান তোমার নিজের। কেন অতীতের পুরনো ছাই নিয়ে মাখামাখি করে নিজের বর্তমান সময় ধুলোয় উড়িয়ে দিচ্ছো?
হা হা হা তুমি আসলেই বোকা। আমি মনে করি, তোমার একবার ভাবা উচিৎ, শুধু শুধু কষ্ট স্মরণ করে কষ্ট নেয়ার মাঝে তো কষ্ট ছাড়া আর কিবাই খুঁজে পাবে। তোমার উচিৎ হবে ওই কাজটি ছেড়ে সুখের অনুভূতি স্মৃতিচারণ করা, তাহলেই সুখ অনুভব করবে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে তোমাকেই বুঝলো না তার জন্য কষ্ট পাওয়ার অধিকার তোমার নেই। তার অবশ্যই সেই মাত্রার মন বেড়ে উঠেনি যা তোমাকে বুঝবে।
যাইহোক, আমি প্রার্থনা করি, তুমি অবশ্যই আমার কথা বুঝবে সেই সাথে তোমার সময়কে রঙের তুলিতে মাখিয়ে রাখবে।