![]() |
| নতুন সূর্যোদয় |
চাঁদেরও আলো স্পষ্ট হয়ে জড়িয়ে রয়,
শিশিরও জল স্পর্শ করে ভিজিয়ে যায়।
তোমারও মায়া, স্নিগ্ধ নীল সমুদ্র হয়,
আমারও ছায়া, স্মৃতি বিলীন আকাশ, হারায়!
শুধু শিকল বাঁধা পরে থাকে, আমার অনুভূতির পা'য়।
জানো অথবা জানিয়ে বেঁচে থাকো, একটি শব্দের সায়।
তোমারও আকাশ, বিষণ্ণ কালো মেঘ ঘিরে রয়।
আমারও দৃষ্টি, বিবর্ণ সময় দাঁড়িয়ে থাকে ঠায়!
জোনাকিরাও আলো ছয়িয়ে খেলে যায়।
ঝিঁঝিঁরাও ঝিঁঝিঁ শব্দে, বার্তা জানিয়ে যায়।
তোমারও রাত, কেটে যাবে শুধু অজানায়।
আমারও দিন, হেসে উঠবে নতুন সূর্যোদয়।
ছবির ইতিহাস: স্থান- যমুনা শাখা নদীর মাঝে নৌকা ভ্রমণের সময় তুলা হয়েছিল।

