সেঁজুতি নিভে যাক

সেঁজুতি নিভে যাক


নুন আনতে পান্তা ফুরায়,
দেখে দেখে মনটা জুরায়।
আলু ভর্তায় বেশি ঝাল
দাও একটু দেশি ডাল।
শরবতে ছিল তিতা স্বাদ
শাহ্‌জাহান কেন বানিয়েছিল প্রাসাদ?

চুলের সুবাসে মরি হায়!
ঢঙ্গি সে যায় রে যায়।
সুন্দর তোমার ভ্রু'র রেখা
তাইতো যায় না রোজ দেখা।
আমার হাতে ফুলদানি
তোমার পরনে জামদানি।

আহা মরি!
কী সুর! তোমার হাসির শব্দ,
শুনে আমি হয়ে যাই স্তব্দ।

সেঁজুতি নিভে যাক-
চুপি চুপি হবে মোদের কথন,
জেনে যাবে গ্রাম কিংবা পত্তন,
ভালোবাসা-
তা ছিল গোপন।