মনের অসুখ



আজ মনের বড় অসুখ,
ভুলে গেছে কিভাবে কান্না-হাসি-ঠাট্টা করতে হয়।
থেমে গেছে তার গতি,
কমে গেছে তার জ্যোতি।

বিধাতা এঁকেছেন তার রঙে
যা বয়ে চলে জীবনের বাঁকে,
বিদ্যুতের ঝলকানি থেমে থেমে
জীবন্ত অনুভূতি গেছে জমে,
শীতলতা নেই কারো মনে
উষ্ণতায় ভরে গেছে এই ভুবনে।

রাত বড় অভিমানী,
দিন বড় বেহিসাবী।
ক্লান্তি আসে চোখে,
ঘুমায় শহর নাক ডেকে।

আদর নেই, সোহাগ নেই
আছে শুধু জ্বালাতন।
মনে নেই শান্তি,
খোয়া গেছে প্রশান্তি।