মাথা মানে মন্ডু। জগতের সকল জীবেরই মাথা আছে। ধারণা আছে? এই মাথা দিয়ে কী
কাজ হয়। এই মাথার কী কোনো দরকার রয়েছে? অবশ্যই দরকার রয়েছে। কারণ এই মাথার কারণেই
জগতে যত জটলা সৃষ্টি হয়েছে। আবার এই মাথার কারণেই সেই জটলা ভণ্ডুল করা হয়েছে।
তাহলে মাথার গুরুত্ব আসলেই অনেক।
তবে মাথা নিয়ে কোনো সমস্যা না থাকলেও কিছুটা থেকেই যায়। যেমন- মাথা ব্যাথা
করা, মাথার ভিতর শব্দের জট খাওয়া, চিন্তার এবং দুশ্চিন্তার যোগ-বিয়োগ এই মাথার
মধ্যেই করা হয়। এতো এতো কাজ এই মাথা দ্বারা সমাধা হয়, তার হিসেব কসে শেষ করা যাবে
না। সুতরাং মাথা অনেক গুরুত্বপূর্ণ অংশ।
একটি কথা যখন কান দিয়ে শুনে মাথা দিয়ে বুঝার চেষ্টা করি, তখন মাঝে মাঝে এই
মাথা অন্যভাবে বুঝানোর চেষ্টা করে, এতে করে সেই সময় বিভিন্ন কোলাহলের সৃষ্টি হতে
পাড়ে। কিন্তু আমারা কি বুঝি এই মাথার কারণেই সেই সৃষ্ট সমস্যা।
এই মাথাকে সুস্থ রাখতে হবে। কোনো ধরনের ভ্রান্ত ধারণা কিংবা উদ্ভট কিছুর
স্থান দেয়া চলবে না। একটু বেঁকে গেলেই সে সেই বেঁকে যাওয়া পথ ধরে অনেক দূরে চলে
যায়, যেখানে সে তখন কাউকে না পেয়ে ফিরে না এসে এগিয়েই যেতে থাকে, যেতে যেতে একসময়
থেমে যেতে চায়, কিন্তু থামবার জন্য কোনো উপকরণ না পেয়ে সে তার গতি বাড়িয়ে চলে আরও
আরও দূরে, যেখান থেকে আর কখনোই ফেরা সম্ভব না। তাই বেঁকে যাওয়া যাবে না, যদি কোন
কারণে বেঁকে যায়, তবে সেই বেঁকে যাওয়া পথ কে মসৃণ করে তুলতে হবে।
