সময়ের স্বল্পতা


সময়ের স্বল্পতা সর্বদাই বিরাজমান। এতো দ্রুত গতিতে এগিয়ে যায়, মাঝে মাঝে তাল মিলাতে হিমশিম খেতে হয়। এটাই হয়তো সময়ের ধর্ম। খুব কম মানুষই পারে সময়ের সাথে নিজের তাল ঠিক রাখতে। তা অবশ্য অনুশীলনের ব্যাপার হতে পারে। যে বা যারা এই সময়ের তাল ধরে রাখতে অনুশীলন করে থাকে, সে বা তারাই এর সাথে তাল মিলিয়ে চলতে পারে।

আপনি জানেন কি- আমারা যখন অনুভব করি, সময় নেই কিংবা কিছু করার ছিল, যা করা হয়ে উঠে নি কোনো কারণে। সেই অনুভূতিতে অনুভূত হবার পরও কিছু সময় থাকে, যে সময়ের মধ্যে সেই কাজটি করা যায়। সময় একেবারেই অধরা থাকে না। কিছুটা সুযোগ দেয়। একবার, দুইবার কিংবা তিনবারের মতো সময় জানিয়ে দিবে, সেই কাজের কথা মনে করিয়ে দিবে। শুধু আমরাই অলসতা এবং অবজ্ঞার কারণে তা বিবেচনায় আনি না। এটা নিজেদের জন্যই খুবই দুঃখজনক বটে। আমরা কি পারি না, সেই সময়ের কাজ সময়ে সম্পন্ন করতে। একটি সুস্থ কাজের ইতি টানতে। যে কাজ আমার, আপনার এমনকি সকলের জন্য ভালো ফল বয়ে আনবে। নিকটবর্তী কিংবা দূরবর্তী যাহোক না কেন, তার আক্ষেপ নিয়ে থাকার চেয়ে কিছুটা ফল ভোগ করাটা মন্দ নয়।

সুতরাং অনুশীলন এক বড় মাধ্যম হতে পারে। ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে নিজেদের আয়ত্তে আনা খুবই উপকারী। হ্যাঁ...! আমি বিশ্বাস করি, একটু ভেবে দেখলে তাই মনে হবে।