Go For Your Blood Job (Motivational Documentary Presentation) (Bangla)
পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা পাখির ডাক শোনার জন্য খাঁচায় বন্ধী করা পাখি নিয়ে আসে। আবার এই পৃথিবীতেই কিছু মানুষ আছেন, যারা স্বাধীন পাখির ডাক শোনার জন্য চারা গাছ রোপণ করেন। সেই সাথে বহু বছর ধরে পরিচর্যা করেন। এক সময় গাছে বড় পাখি আসে, ছোট পাখি আসে। পাখিরা আপন কণ্ঠে স্বাধীনভাবে ডাক তোলে।
এই কাজটা ধৈর্যের কাজ, এ কাজটা মহৎ।
আজ আমি এই রকম কিছু মহৎ মানুষদের নিয়ে কথা বলবো।
১. Father of the nation of Republic of Bangladesh (শেখ মুজিবুর রহমান)
মুজিব যুবক বয়সেই রক্তে থাকা রাজনীতিতে যোগ দেন। নেতা সোরওয়ার্দীর মৃত্যুর পর দিক নির্দেশনা হারায় মুজিব। কোন শক্তি আবার তাকে অধিষ্ঠিত করে ৭ই মার্চের ভাষণে।
২. Mr. Lightning (অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ)
পড়ালেখার শুরুটা খুব সম্ভব কুপির আলোয়। তাই আলোর তীব্র ক্ষমতার কথা তাঁর জানা। হঠাৎ ইচ্ছে হলো, জড় লাইব্রেরী ভবনগুলোকে দান করবেন দুই জোড়া পা। লাইব্রেরী যাতে হেটে হেটে মানুষের বাড়ি বাড়ি যেতে পারে। এই মহৎ ও অনার্থিক চেষ্টার মূলে কী আছে?
৩. Mr. Micro (ড. মুহাম্মদ ইউনূস)
চাইলেই হতে পারতেন Money Man. নিজস্ব Idea গুলো বিক্রি করে হয়ে যেতেন এদেশের নামকরা একজন টাকার কুমির। কিন্তু না, পেরে ওঠা হলো না। নিজ ক্ষমতাতেই পরাজিত এ মানুষ।
স্বপ্নটা সত্যি Micro. গ্রামের গরীব মহিলাদের দরিদ্রতা দূর করার জন্য ঋণ দেবেন। সেই ছোট স্বপ্নটাই বয়ে নিয়ে এলো বাংলাদেশিদের জন্য প্রথম নোবেল শান্তি পুরস্কার।
৪। পেটের দায়ে ট্রাক চালাতে হয়েছে। পথের বিরতিতে বিশ্রাম না নিয়ে চিত্রনাট্য লিখেছেন। এই মহান মানুষ তো চাইলেই বিশ্রামের সময় মাদক বা বেশ্যার শরণাপন্ন হতে পারতেন। কেন এবং কোন শক্তি তাঁর হাত দিয়ে তৈরি করিয়েছে কালজয়ী Movies.
Mr. Titanic (জেমস ক্যামেরুন)
পেশা জীবনের শুরু ১৯৭৮ সালে। প্রধান Movie গুলোর মধ্যে The Terminator (১৯৮৪), The Terminator 2: Judgement Day (১৯৯১) এবং স্বনামধন্য Titanic (১৯৯৭) এর চিত্রনাট্য লেখা হয় ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তৎকালীন দুটি ভিন্ন সামাজিক অবস্থানের প্রেমিক-প্রেমিকার ভালোবাসার অনবদ্য কাহিনী। পৃথিবীর ইতিহাসে এটি একটি বৈপ্লবিক ছবি হিসাবে খ্যাত। আর ২০০৯ সালে বাজারে আসে Avatar.
৫. Mr. Black Hero (নেলসন ম্যান্ডেলা)
শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বৈষম্য যে কতটা তীব্র-পৈশাচিক এবং নৃশংস ছিল তা আমারা বাংলাদেশীরা কখনো বুঝতে পারবোনা। বুঝতে হলে দাঁড়াতে হবে কৃষ্ণাঙ্গদের জায়গায়। তবেই বোঝা যাবে Black Hero এর Magic এর কথা। কি করে একজন মানুষ ২৭ বছর ধরে কারাগারে থেকেও নিজ অধিকারে অটল ছিলেন।
৬. Mr. Smart (স্টিভ জবস)
তাঁর স্বপ্ন ছিল মানুষ শুধুমাত্র নিজের আঙ্গুলগুলো ব্যবহার করেই Smartphone চালাবে। তাঁর স্বপ্ন এতটাই তীব্র ছিল যে তাঁর মৃত্যুর পরও Every Second এ Million Million মানুষ আজ সেটাই করে যাচ্ছে। তিনি বারবার একটি কথাই বলেছেন। Stay Hungry, Stay Foolish.
এই ৬ জন মানুষ আসলে বাধ্য হয়েছেন, এই মহৎ কাজ গুলো করার জন্য। যা দ্বারা তারা বাধ্য হয়েছেন, তা প্রতি Ticking second এ স্বপ্ন বহন করে চলেছে। যা আমাদের শরীরের মৌলিক তরল। Blood অথবা রক্ত।
Blood এর অর্থ কিন্তু রক্তকণিকা আর রক্তরসের মিশ্রণ নয়, তার চেয়েও বেশি কিছু।
Blood = রক্তকণিকা + রক্তরস
Blood হলো তা, যার কারণে মানুষ যোগ দেয় ত্রানার্ত, শীতার্তদের সাহায্যে। যার জন্য এসেছে ৫২, এসেছে ৭১ আমাদের হয়ে।
সমাজে দেখা যায় অর্ধ বয়সে এসেও কোন ডাক্তার প্রশাসক হওয়ার জন্য বিসিএস পরীক্ষা দেয়। আবার কোন কোন প্রশাসক চাকুরীতে ইস্তফা দেয়, ব্যবসায়ী হবে বলে।
তাঁকে জিজ্ঞেস করার পর সে জানায়,
Me: কিসের জন্য আপনি এই পেশা পরিবর্তন করছেন।
Dr.: বাবার চাওয়া ছিল এটা। পরে বুঝেছি যে এটা আমি বাধ্য হয়ে করছি।
সৃষ্টিকর্তা প্রত্যেকেই আলাদা আলাদা স্বতন্ত্র গুন দিয়ে পাঠিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমদের স্বতন্ত্র গুনগুলোকে চিনতে পারি না। আমার একটাই অনুরোধ First define your blood job, then go for your blood job. এই সময়গুলোতে তুমি তোমার blood job খুঁজে নিতে পারো।
১. যখন তুমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে একাকী বাসায় ফেরো।
২. মাঝ রাতে যখন তুমি একা জেগে থাকো।
শুধু মাত্র এই সময়গুলোতেই তুমি সমস্ত Baisness এবং প্রভাবিত হওয়া থেকে দূরে থাকো। তুমি চাইলে সহজে তোমার মৌলিকতায় চলে যেতে পারবে।
মহান মানুষরা তাদের Blood Job define করে খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে। তাইতো তাঁরা সেই স্বপ্নগুলোকে ধারণ করে চলে তাদের মৃত্যুর পরবর্তী সময়গুলোতেও.........
So, Please Please Please take a deep breath, go for your blood job and being with it until the very last breath of life.
শ্রেষ্ঠাংশে আমি।
