আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি,
আমি শিখছি কিভাবে কাঁদতে হয়,
কিভাবে পায়ে তাল মিলিয়ে চলতে হয়,
কানে-মুখে গোপন কথা বলতে হয়।
আমি শিখছি কিভাবে কাঁদতে হয়,
কিভাবে পায়ে তাল মিলিয়ে চলতে হয়,
কানে-মুখে গোপন কথা বলতে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি,
আমি শিখছি কিভাবে পরকে আপন করতে হয়।
আমি শিখছি কিভাবে দূরবীনে চোখ রাখতে হয়,
আরও শিখছি কিভাবে নকলকে আসল করতে হয়।
আমি শিখছি কিভাবে পরকে আপন করতে হয়।
আমি শিখছি কিভাবে দূরবীনে চোখ রাখতে হয়,
আরও শিখছি কিভাবে নকলকে আসল করতে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি চোখ বুজে চলে যাই তাজিনডং এর চূড়ায়,
যেখানে ঘন ঘন মেঘের অবারিত চলাচল, আমায় প্রভাবিত করিস না!
আমি শিখছি, কিভাবে কুয়োর ব্যাঙকে ডাঙ্গায় তুলে আনতে হয়,
আমি শিখছি, আমি প্রতিনিয়তই শিখছি, আমায় প্রভাবিত করিস না।
যেখানে ঘন ঘন মেঘের অবারিত চলাচল, আমায় প্রভাবিত করিস না!
আমি শিখছি, কিভাবে কুয়োর ব্যাঙকে ডাঙ্গায় তুলে আনতে হয়,
আমি শিখছি, আমি প্রতিনিয়তই শিখছি, আমায় প্রভাবিত করিস না।
আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি।
আমি শিখছি কিভাবে হাসতে হয়,
কিভাবে হাতে হাত মিলাতে হয়,
চোখে চোখ রেখে কথা বলতে হয়।
আমি শিখছি কিভাবে হাসতে হয়,
কিভাবে হাতে হাত মিলাতে হয়,
চোখে চোখ রেখে কথা বলতে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি,
আমি শিখছি কিভাবে দুঃখ-কষ্টকে দূরে ঠেলতে হয়।
আমি শিখছি কিভাবে মূল্যকে মূল্য দিতে হয়,
আরও শিখছি কিভাবে অনুভব করতে হয়।
আমি শিখছি কিভাবে দুঃখ-কষ্টকে দূরে ঠেলতে হয়।
আমি শিখছি কিভাবে মূল্যকে মূল্য দিতে হয়,
আরও শিখছি কিভাবে অনুভব করতে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি চোখ বুঝে চলে যাই নদীর পারে,
যেখানে সারি সারি কাশ ফুলের সমাহার, আমায় প্রভাবিত করিস না!
আমি শিখছি, কিভাবে সব অসুন্দরের মাঝে সুন্দরকে খুঁজে নিতে হয়,
আমি শিখছি, আমি প্রতিনিয়তই শিখছি, আমায় প্রভাবিত করিস না।
যেখানে সারি সারি কাশ ফুলের সমাহার, আমায় প্রভাবিত করিস না!
আমি শিখছি, কিভাবে সব অসুন্দরের মাঝে সুন্দরকে খুঁজে নিতে হয়,
আমি শিখছি, আমি প্রতিনিয়তই শিখছি, আমায় প্রভাবিত করিস না।
আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি,
আমি শিখছি কিভাবে লুকিয়ে চাঁদ দেখতে হয়,
কিভাবে আকাশের পানে চেয়ে থাকতে হয়,
মোমের নিবুনিবু আলোতে খাবার খেতে হয়।
আমি শিখছি কিভাবে লুকিয়ে চাঁদ দেখতে হয়,
কিভাবে আকাশের পানে চেয়ে থাকতে হয়,
মোমের নিবুনিবু আলোতে খাবার খেতে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি শিখছি,
কিভাবে মনের কথাগুলোকে প্রকাশ করতে হয়,
কিভাবে শীতের কুয়াশাকে ভালবাসতে হয়,
আরও শিখছি কিভাবে যুদ্ধে লড়তে হয়।
কিভাবে মনের কথাগুলোকে প্রকাশ করতে হয়,
কিভাবে শীতের কুয়াশাকে ভালবাসতে হয়,
আরও শিখছি কিভাবে যুদ্ধে লড়তে হয়।
আমায়
প্রভাবিত করিস না! আমি চোখ বুজে চলে যাই প্রথম দিনের ভালবাসার গল্পে,
যেখানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হৃদয় থেকে ভালবাসা ঝরে পড়ে,
আমায় প্রভাবিত করিস না! আমি শিখছি কিভাবে মন দিয়ে মনকে খুব ভালবাসতে হয়,