ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ আওয়াজ,
সাথে জোনাকির আলো ছড়ানো খেলা,
ওদিকে চাঁদ-তারাও করছে কুশল বিনিময়।
নদীতে নৌকাগুলো করছে না পারাপার,
নৌকার ইঞ্জিন ক্লান্তি নিয়ে গুনছে
কতোটুকু পুড়িয়েছে তেল।
মাঝিদের আসর জমে উঠেছে,
টেক্কা আর সাহেবের বদৌলতে।
আর এভাবেই হয়তো শেষ হবে
একটি দীর্ঘ রাত।