আবার ভুল পথে চলে আমাদের পদচারণ
শূন্যের উপর বসবাস করেছে মৃত্যু বরন,
মানবীর কথায় ভুলেছে সাদা বক
হরিণীর সৌন্দর্য দেখা বড় শখ।
আবার এসেছে চড়া গন্ধ
সেই দেহ পুড়িয়ে,
এবার মিশেছে গা'এর চর্বি
সেই মাটির মাটিতে।
সপেছে এই মন কোন এক রজনীর কাছে
ঝাপটে ধরে আঁধার কালো বিড়ালের পিছে,
চারেদিকে নৈঃশব্দ, পথ জুরে ভেজা পাতা,
আরও দূরে কেউ নেই, শুধুই আমি একা।

