তোমার চাওয়া-পাওয়া

তুমি বৃষ্টি চেয়েছিলে,
দিলাম তোমায় মেঘ,
চেয়েছিলে আকাশের চাঁদ,
দিলাম তাঁরা ভরা রাত।
তুমি আরও চেয়েছিলে একগুচ্ছ গোলাপ
দিলাম তোমায় লাল গোলাপের ঝোপ।
তুমি বায়না করেছিলে এক জোড়া দুল,
দিলাম তোমায় অশান্ত সমুদ্রের দুই কুল।
তুমি চেয়েছিলে হালকা জলে পা ডোবাতে
দেখো আমি এনেছি সাত সমুদ্র জল।
কপালে পরতে চেয়েছিল সুন্দর সবুজ টিপ,
দিলাম তোমার চির-সবুজে ভরা প্রাণময় অরন্য।
তুমি বলেছিলে তোমায় কাঠ পেন্সিলে আঁকতে
আমি তো এঁকে ফেলেছি আমার হৃদয়পটে।
তুমি বলেছিলে তোমায় কাজল আর রেশমি চুড়ি এনে দিতে,
দিয়েছিলাম তোমায় লাল টিপ, লাল লিপিস্টিক আর লাল আলতা।
মোবাইলে হাত রেখেছিলে আমায় স্মরণ করে...
দেখো প্রিয়া আমি স্বয়ং এসে গেছি।
তুমি চেয়েছিলে মেহেদী দিয়ে হাত রাঙ্গাবে...
সেই জন্মলগ্নেই নিজেকে মেহেদী করে নিয়েছি।...