আজকাল মানুষ মানুষকে দখল করায় নেমেছে,
কারো উপর তার কর্তৃত্ব নেশায় মেতেছে,
পৃথিবীর সমস্ত মাটি দখল করা শেষ,
তাই মানুষে মানুষের মন দখল করছে বেশ!
সেদিনের ভদ্র লোক, ভদ্র উপায় খুঁজছে-
সঠিকভাবে দখল করার শিক্ষা নিচ্ছে।
এ জামানায় দখলি-দারের বেশ নাম!
আনাচে-কানাচে দখল শিক্ষার শিক্ষা-প্রতিষ্ঠান।
একদিন মানুষ ও তাঁর মন, সব যাবে দখল ব্যবসায়ীদের পাঁজরে,
কেউ কারো খবর রাখবে না মনে, হারিয়ে যাবে অন্যের
নজরে।
১ই সেপ্টেম্বর, ২০১৫

