কী বর্বরতা! কবির মুখে ভয়ের ছাপ,
দৈন্যতায় ভুগছে কবির সব।
তাঁরা নিয়ে যায় কবির পাণ্ডুলিপির খাতা
কবিকে খেতে দেয় নি তারা,
বন্দি করে কারাগারের চার দেয়ালে।
পেরেছে কি মনকে বন্দি করতে?
কবিমন চলে যায় ভাঙ্গা নৌকায়-
নিরুপায় মাঝিরা বলে চলে,
“আমাদের অন্ন ব্যবস্থা আর হল না”
কবি নিরবে চলে যায়।
ধীরে ধীরে হাতের মুঠো শক্ত
হয়ে আসে। ঠোঁট জোড়া কেঁপে উঠে,
বলবে বলে, কিছু করবে বলে।
কবিকে মানবতার বিরুদ্ধে কবিতা
লেখার জন্য চাপ দেয় তাঁরা।
জোর করে আর যাই হোক কবিতা
লেখা যায় না, তখন হয়ে-
যায় হায়নাদের বিশেষণ।
যায় হায়নাদের বিশেষণ।

